টি-টোয়েন্টিতে শীর্ষে সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছিলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও সাকিব পেলেন সুসংবাদ। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মোহাম্মদ হাফিজকে ছাড়িয়ে সাকিবের অবস্থান এখন সবার ওপরে। তবে পারফরম্যান্সের কারণে নয়, হাফিজের বাজে ফর্মের সুযোগে শীর্ষে উঠেছেন বাংলাদেশের এ বাঁহাতি অলরাউন্ডার।
সাকিবের রেটিং পয়েন্ট আগের মতোই—৩৭৮। হাফিজের সেখানে ৩৬৪। আগের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ছিল ৩৮৪। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স বলার মতো ছিল না হাফিজের। দুই ম্যাচে করেছেন ১১ রান, নিয়েছেন মাত্র ১ উইকেট। অন্যদিকে সাকিব সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই এপ্রিলে।