টি-টোয়েন্টির 'ট্রিপল' নারাইনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নারাইন। ছবি: শামসুল হক।
৩০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নারাইন। ছবি: শামসুল হক।

ক্রিকেটে ‘মিস্ট্রি’ স্পিনার খুব বেশি নেই। খুব বেশি দীর্ঘও হয় না তাঁদের ক্যারিয়ার। তাঁদের বেলায় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। সেটি শোধরাতে গিয়ে ‘মিস্ট্রি’টাই হারিয়ে ফেলেন তাঁরা। অজন্তা মেন্ডিস এর সবচেয়ে বড় উদাহরণ। সাঈদ আজমলও আছেন এই তালিকায়। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছিল তাঁকেও। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছিল আরও একজনকে—সুনীল নারাইন। কিন্তু তিনি অন্যদের চেয়ে নিজেকে আলাদা করেছেন দারুণভাবে। বোলিং নিয়ে কতই-না কাটাছেঁড়া। কিন্তু নিজের বোলিংয়ের ‘রহস্য’ ঠিকই ধরে রেখেছেন এই ক্যারিবীয় স্পিনার। শুধু ধরেই রাখেননি, কীভাবে যেন টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট নিজের করে নিয়েছেন।

গতকাল বিপিএলে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সারসের ম্যাচে সিলেটের রস হোয়াইটলির উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩০০তম উইকেট নিয়ে নিলেন নারাইন।

অনেক দিন ধরেই নারাইন ‘ভবঘুরে’ টি-টোয়েন্টি ক্রিকেটার। পৃথিবীর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ‘স্পিন ফেরি’ করে বেড়াচ্ছেন। ম্যাচ খেলেছেন প্রচুর। ৩০০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট-শিকারিদের তালিকায় তাঁর অবস্থান তৃতীয়। ২৫২ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

নারাইনেরই আরেক সতীর্থ আরেক ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো সর্বপ্রথম ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। ৩৮৭ উইকেট নিয়ে তিনিই টি-টোয়েন্টির সফলতম বোলার। ২৪৩ ম্যাচে ৩২৫ উইকেট নিয়ে দুইয়ে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। শীর্ষ তিনে দুজন ওয়েস্ট ইন্ডিয়ান থাকলেও সেরা দশে পাকিস্তানি বোলারদের আধিপত্যই বেশি।

এক নজরে টি্টোয়েন্টির সেরা দশ বোলার

 

ম্যাচ

উইকেট

সেরা

ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)

৩৫৯

৩৮৭

৫/২৩

লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

২৪৩

৩২৫

৬/৭

সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)

২৫২

৩০১

৫/১৯

ইয়াসির আরাফাত (পাকিস্তান)

২২৬

২৮১

৪/৫

সোহেল তানভীর (পাকিস্তান)

২৬৪

২৭৭

৬/১৪

শহীদ আফ্রিদি (পাকিস্তান)

২৫৮

২৭৬

৫/৭

সাকিব আল হাসান (বাংলাদেশ)

২৪২

২৭২

৬/৬

সাঈদ আজমল (পাকিস্তান)

১৮৭

২৬৩

৪/১৪

আলফনসো থমাস (দক্ষিণ আফ্রিকা)

২২৫

২৬৩

৫/২৪

আজহার মেহমুদ (পাকিস্তান)

২৩০

২৫৮

৫/২৪