টুইট করে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে (৫৪) খেলে নিয়েছেন সবচেয়ে বেশি উইকেট (৬০)। সেই মাজিদ হককেই এক ম্যাচ বাকি থাকতে দেশে ফেরত পাঠাল স্কটল্যান্ড। কারণটাও ‘স্পর্শকাতর’, ‘বর্ণবাদী’ টুইট!
বিশ্বকাপে বড় কিছু করতে পারেননি, চার ম্যাচে তিন উইকেটের পাশে ব্যাট হাতে করেছেন ৪৭ রান। গতকাল শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে বাদ দেওয়া হয়েছিল, মাজিদ মানতে পারেননি সেটাই। টুইট করেছিলেন, ‘আপনি যখন সংখ্যালঘু হবেন, তখন তা হবে আপনার জন্য কঠিন।’ ‘হ্যাশট্যাগ’ দিয়ে লিখেছিলেন, ‘বর্ণ’, ‘গোত্র’ শব্দ দুটি। পোস্টটি অবশ্য মুছে দিয়েছিলেন পরে। তবে মাজিদের টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশ সময় গতকাল সকাল ৮-৫২ মিনিটে পোস্ট করা একটা ছবিতে লেখা ছিল, ‘আপনার ‘‘নৌকার’’ সবাই দাঁড় টানছে এবং আপনি যখন দেখছেন না তখন ফুটোফাটা হচ্ছে না, এটা নিশ্চিত করুন। আপনার চারপাশের সবাইকে জানুন।’ মাজিদের দেশে ফেরার ব্যাপারে ক্রিকেট স্কটল্যান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিকেট স্কটল্যান্ডের অভ্যন্তরীণ আচরণবিধি লঙ্ঘন করার সূত্র ধরে আন্তর্জাতিক ক্রিকেটার মাজিদ হক আইসিসি বিশ্বকাপ থেকে দেশে ফিরে যাচ্ছেন। অভ্যন্তরীণ তদন্ত শেষ করার আগে আর কোনো বিবৃতি দেওয়া হবে না।’ বিবিসি, গার্ডিয়ান।