টুইট নিয়ে ঝামেলায় শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরমেহেরকে নিয়ে ইয়ার্কি করেছিলেন শেবাগ!
গুরমেহেরকে নিয়ে ইয়ার্কি করেছিলেন শেবাগ!

‘আমি দুটি ৩০০ করিনি, আমার ব্যাট করেছে’—দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রী গুরমেহের কাউরের টুইটের জবাবে ঠিক এই কথা লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে টুইটারে ছবি পোস্ট করেছিলেন বীরেন্দর শেবাগ। কিন্তু ৯০ লাখ অনুসারী-সমৃদ্ধ শেবাগের এই টুইটের পর গুরমেহের ধর্ষণের হুমকি পেয়ে যাওয়াতে এখন পিছু হটতে হচ্ছে সাবেক এই ক্রিকেট তারকাকে। তিনি এখন বলছেন, গুরমেহেরকে কটাক্ষ করে তিনি কিছু বলেননি। 

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন বিজেপির ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে গুরমেহের টুইটারে লিখেছিলেন, ‘আমার বাবাকে পাকিস্তান হত্যা করেনি, করেছে যুদ্ধ।’ গুরমেহেরের বাবা মনদীপ সিং ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে শহীদ হয়েছিলেন।
গুরমেহেরের এই টুইট বিতর্ক তৈরি করে। শেবাগ ছাড়াও ২০ বছর বয়সী দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভারতীয় কুস্তিগির যোগেশ্বর দত্ত। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, কিরেন রিজুজু ও অভিনেতা রণদীপ হুদা সমালোচনায় মাতেন গুরমেহেরের বিরুদ্ধে। তাঁর পক্ষে-বিপক্ষে টুইটারের যুদ্ধ শুরু হয়। ধর্ষণের হুমকিও পান গুরমেহের। দিল্লি পুলিশের পক্ষ থেকে পর্যন্ত পুলিশ সুরক্ষার ব্যবস্থা করা হয় তাঁর জন্য।
ব্যাপারটি এত দূর গড়াবে, এটি বোধ হয় ভাবেননি শেবাগও। তিনি দাবি করেছেন, ‘আমি আসলে তাঁকে কটাক্ষ করে কিছু বলিনি। বরং আমি মজা করেই কথাগুলো লিখেছিলাম।’
তিনি বলেন, ‘ওর অধিকার আছে নিজের মত প্রকাশের। যে ওর প্রতি সহিংস আচরণ করছে বা ধর্ষণের হুমকি দিচ্ছে, সেসব ব্যক্তি আসলে ইতর প্রাণী।’ সূত্র : জি নিউজ।