প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি আর শিখর ধাওয়ানের মধ্যে তফাত কোথায়? টুইটারে নেই মেসি, ধাওয়ান আছেন। দিন কয়েক আগে ভারতীয় ব্যাটসম্যান যোগ দিয়েছেন টুইটারে। সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফররত ধাওয়ানের প্রথম টুইট ছিল, ‘বন্ধুরা, শেষ পর্যন্ত আমি যোগ দিলাম টুইটারে। এখানে সবার সঙ্গে একত্র হতে পেরে সত্যিই আমি রোমাঞ্চিত।’ এই টুইটটি গত পরশু বিকেল পর্যন্ত রিটুইট হয়েছে ১৪৮ বার। এতে ফেবারিট ট্যাগ দিয়েছেন ২২৭ জন। অভিষেকেই দ্রুততম সেঞ্চুরি দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করা ভারতীয় এই ওপেনারের টুইটারে অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২০৫ জন। সংখ্যাটা হয়তো খুব বেশি নয়, কিন্তু তাঁর সঙ্গে মাইক্রোব্লগিং এই সাইটে সংযুক্ত থাকতে পেরে তাঁর অনুসারীরা খুব খুশি। পিটিআই।