টুকরা-টাকরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সবচেয়ে বেশি ১৬টি টেস্ট খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। দেশের বাইরেও সর্বোচ্চ ১০ টেস্ট খেলেছে শ্রীলঙ্কায়।
বাংলাদেশের বিপক্ষে এক দিনে সর্বোচ্চ রান তুলেছে শ্রীলঙ্কা। ২০০২ সালে পি সারায় দ্বিতীয় দিনে ৫০৯ রান
তোলে লঙ্কানরা।
২০১৩ সালে গল টেস্টে দুদল মিলে সেঞ্চুরি হয়েছিল আটটি। টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এটি। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও সেঞ্চুরি হয়েছিল আটটি।
টেস্ট ইতিহাসে মাত্র দুজন ব্যাটসম্যান রিটায়ার্ড আউট হয়েছেন—মারভান আতাপাত্তু ও মাহেলা জয়াবর্ধনে। ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে আতাপাত্তু ২০১ রানে ও জয়াবর্ধনে ১৫০ রানে অবসর নেন।
২০০২ সালে কলম্বোয় টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলকে আউট করেছিলেন শ্রীলঙ্কার চামিলা গামাগে।
গ্রন্থনা: মোহাম্মদ সোলায়মান