টেনিস-টোটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্ট বলে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা সবার জানা। ২৬ মার্চ সিডনির সেমিফাইনালে অস্ট্রেলীয় পেসাররা শর্ট বল করে ভালোই পরীক্ষা নেবেন ভারতীয় ব্যাটসম্যানদের। মিচেল জনসন, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডের পেস ও বাউন্স সামলাতে ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি এবার ‘অভিনব’ উপায় বের করলেন। টেনিস! সোমবার এসসিজিতে অনুশীলনে ধোনি ঢুকলেন টেনিস র্যাকেট ও বল নিয়ে। তারপর সার্ভ করলেন, বলগুলো খেললেন সুরেশ রায়না, শিখর ধাওয়ানরা। কিছু ছেড়ে দিলেন, কিছু পুল করলেন। ১৫-২০ মিনিটের এমন অনুশীলন শেষে সতীর্থদের সঙ্গে আলাদা করে এ নিয়ে কথাও বলেছেন। ক্রিকেটারদের ফুটবলে অনুশীলন নতুন নয়, তবে টেনিস তো নতুনই। অস্ট্রেলীয়দের ঠেকাতে ধোনির ‘টেনিস-টোটকা’ কি কাজে লাগবে? ইয়াহু ক্রিকেট।