টেন্ডুলকার, ওয়ার্নদের ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল স্টারস সিরিজে তো তারার মেলাই বসবে। একদিকে শচীনস ব্লাস্টার্স, অন্যদিকে ওয়ার্নস ওয়ারিয়র্স। খেলোয়াড়দের তালিকা আগেই চূড়ান্ত হলেও পরশু নিউইয়র্কের টাইমস স্কয়ারে হয়ে গেল দল নির্বাচনের ড্র। যেখানে শচীন টেন্ডুলকার তাঁর দলে পেয়েছেন ব্রায়ান লারা, সৌরভ গাঙ্গুলী, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন, কার্টলি অ্যামব্রোসদের। ওয়ার্ন পেয়েছেন রিকি পন্টিং, ওয়াসিম আকরাম, কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস, কোর্টনি ওয়ালশদের। লটারির মাধ্যমে ২৬ জন খেলোয়াড়কে দুই দলে ভাগ করার পর শোয়েব আখতারকে নিতে টস করা হয়, তাঁকেও পান টেন্ডুলকার। আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সিটি ফিল্ডে হবে অল স্টারস সিরিজের প্রথম ম্যাচটি। পরের দুটি হিউস্টন এবং লস অ্যাঞ্জেলসে ১১ ও ১৪ নভেম্বর
ক্রিকইনফো