টেন্ডুলকার-পুত্রের সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮৯ সালে এই ১৬ বছর বয়সেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়ে গিয়েছিল বাবা শচীন টেন্ডুলকারের। আগামী সেপ্টেম্বরে ১৭-তে পা দিতে যাওয়া অর্জুন টেন্ডুলকারের পক্ষে সেটি সম্ভব হচ্ছে না ধরে নেওয়াই যায়, তবে চেষ্টা ঠিকই করে যাচ্ছে শচীন-পুত্র। এরই মধ্যে জায়গা করে নিয়েছে অনূর্ধ্ব-১৬ আন্তআঞ্চলিক টুর্নামেন্টের দলে। ২৪ মে থেকে হুবলিতে শুরু হওয়া টুর্নামেন্টে অর্জুন খেলছে পশ্চিমাঞ্চলের হয়ে। গত পরশু অল ইন্ডিয়া জুনিয়র সিলেকশন কমিটি এই দল ঘোষণা করেছে। ডেকান ক্রনিকল।