টেন্ডুলকার-পুত্রের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্জুন
অর্জুন

মাঠটা তাঁর বাবার নামে—‘শচীন টেন্ডুলকার জিমখানা গ্রাউন্ড’। সেই মাঠেই ব্যাট করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার-তনয় অর্জুন। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আয়োজিত একটি অনূর্ধ্ব-১৬ টুনার্মেন্টে সুনীল গাভাস্কার একাদশের হয়ে রোহিত শর্মা একাদশের বিপক্ষে পরশু ১৫৬ বলে করেছেন ১০৬ রান। ১৬ বছর বয়সী অর্জুনের ইনিংসটা সাজানো ষোলোটি চার আর দুই ছক্কায়।
১৬ বছর ২০৫ দিন বয়সে অবশ্য ভারতের হয়ে টেস্ট অভিষেকই হয়ে গিয়েছিল টেন্ডুলকারের। প্রায় দুই যুগ ব্যাট হাতে ক্রিকেট-বিশ্ব শাসন করার পর এখন তাঁর নামের পাশে সবচেয়ে বেশি টেস্ট (২০০) ও টেস্টে সবচেয়ে বেশি রানের (১৫৯২১) রেকর্ড। বাবার মতো লিফটে চড়ে না হলেও অর্জুন বেশ দ্রুতই সিঁড়ি ভেঙে এগোচ্ছেন। পরশু অর্জুনের ইনিংসটি দেখে দারুণ মুগ্ধ সুনীল গাভাস্কার একাদশের কোচ বিকাশ সাতাম, ‘ও নিজের স্বাভাবিক খেলাটা খেলেছে। ও বোলিংটাও ভালো করে। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাট হাতেও দারুণ খেলল।’ মুম্বাই মিরর।