টেন্ডুলকারের চেষ্টায় স্কুল পেল ৭৬ লাখ রুপি অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের একটি স্কুলকে বিশাল অনুদান জোগাড় করে দিলেন টেন্ডুলকার।
পশ্চিমবঙ্গের একটি স্কুলকে বিশাল অনুদান জোগাড় করে দিলেন টেন্ডুলকার।

শচীন টেন্ডুলকার একজন ক্রিকেটার হিসেবে কী ছিলেন, সেটা তো বলে দেয় তাঁর রেকর্ডই। কিন্তু টেন্ডুলকার সত্যিকারের ‘টেন্ডুলকার’ হতে পেরেছেন তাঁর নিষ্কলুষ ভাবমূর্তির কারণেই।
টেন্ডুলকারের মহানুভবতার পরিচয় নতুন করে পেয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের একটি স্কুল। আর্থিক সংকটে দিশেহারা হয়ে বছর দু–এক আগে অর্থ সাহায্য চেয়ে রাজ্যসভার সাংসদ টেন্ডুলকারের কাছে একটি চিঠি পাঠিয়েছিল স্কুলটি। টেন্ডুলকার সে চিঠির জবাব তো দিয়েছেনই। নিজের স্থানীয় উন্নয়ন বরাদ্দ থেকে স্কুলটিকে পাঠিয়েছিলেন ৭৬ লাখ রুপি অনুদান।
স্বর্ণময়ী শাশমল শিক্ষানিকেতন নামের ওই স্কুল এখন তৈরি করছে নতুন লাইব্রেরি, ছাত্রদের কমন রুম ও আধুনিক গবেষণাগার। স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার মোহান্তি জানিয়েছেন, ‘প্রকল্পগুলোর কাজের অগ্রগতি যেমন, তাতে মনে হয়, আমরা খুব তাড়াতাড়িই এগুলো উদ্বোধন করতে পারব। উদ্বোধনে শচীন টেন্ডুলকারকে ডাকার খুব ইচ্ছা। আশা করি তিনি আসবেন।’ সূত্র : পিটিআই।