টেন্ডুলকারের দলেই খুশি শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল স্টারস সিরিজের প্রথম ম্যাচটি হয়ে গেছে কাল রাতেই। পরশুর এই ছবিটা দল বেঁধে অনুশীলনে যাওয়ার পথে বাসে। লারা, টেন্ডুলকার, ওয়ার্ন, ম্যাকগ্রা, ওয়ালশ, গিলক্রিস্ট—তারার মেলাই তো! ক্রিকেটের এত তারকাও একসঙ্গে মনে হয় না আর কোনো দিন উঠেছেন একই বাসে l ফেসবুক
অল স্টারস সিরিজের প্রথম ম্যাচটি হয়ে গেছে কাল রাতেই। পরশুর এই ছবিটা দল বেঁধে অনুশীলনে যাওয়ার পথে বাসে। লারা, টেন্ডুলকার, ওয়ার্ন, ম্যাকগ্রা, ওয়ালশ, গিলক্রিস্ট—তারার মেলাই তো! ক্রিকেটের এত তারকাও একসঙ্গে মনে হয় না আর কোনো দিন উঠেছেন একই বাসে l ফেসবুক

তাঁর উত্থানের একটা পর্যায়ে জড়িয়ে আছে শচীন টেন্ডুলকারের নামও। ১৯৯৯ সালে ইডেন গার্ডেনে পর পর দুই বলে রাহুল দ্রাবিড় ও টেন্ডুলকারের স্টাম্প উড়িয়ে দিয়েই তো বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন শোয়েব আখতার। আবার উল্টো দৃশ্যও আছে। ২০০৩ বিশ্বকাপে টেন্ডুলকারের সেই ৭৫ বলে ৯৮ রানের ইনিংসে বেধড়ক পিটুনি খেয়েছিলেন শোয়েব। টেন্ডুলকারকে ১২ বল করে শোয়েব দিয়েছিলেন ২২ রান, যাতে ছিল তিনটি চার ও একটি ছক্কাও।
দুজনই বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে অনেক দিন পর আরেকটি টেন্ডুলকার-শোয়েব দ্বৈরথ দেখার সুযোগই তৈরি করে দিয়েছিল অল স্টারস ক্রিকেট সিরিজে। শেষ পর্যন্ত হলো না। ড্রয়ের মাধ্যমে ২৬ জন খেলোয়াড়কে টেন্ডুলকার ও ওয়ার্নের দলে ভাগাভাগি করার পর ২৭তম খেলোয়াড় শোয়েব আখতারকে নিয়ে টস হলো। তাতে পাকিস্তানি পেসার পড়লেন টেন্ডুলকারের দলে!
একসময় যাঁর প্রবল প্রতিপক্ষ ছিলেন, অল স্টারস ক্রিকেটে সেই টেন্ডুলকারই সতীর্থ। কেমন লাগছে শোয়েবের? তর্কযোগ্যভাবে ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার কিন্তু দারুণ আনন্দিত। সেটির কারণও বললেন, ‘টেন্ডুলকার এক অদম্য শক্তি। ও ইতিহাসের সেরা খেলোয়াড়। ভাগ্য ভালো যে আমি ওর দলেই পড়েছি, সে আমার দলে। ১৫ বছর আমি ওর বিপক্ষে বল করেছি, আর করতে চাই না।’ পিটিআই।