টেন্ডুলকারের 'রেকর্ড' ভাঙলেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে কোহলির উদযাপন।
টুইটারে কোহলির উদযাপন।

তাঁর রান তোলার যে গতি, তাতে নাকি একদিন শচীন টেন্ডুলকারের সব রেকর্ড চলে যাবে বিরাট কোহলির নামে। টেস্টে হয়তো কঠিন হবে। তবে ওয়ানডেতে টেন্ডুলকারের রেকর্ডগুলো কোহলি ভাঙতে পারেন বলে অনেকেই মনে করেন। ওয়ানডেতে দ্রুততম সময়ে ৬ হাজার রান কিংবা ১৭ সেঞ্চুরি করে সেদিকেই ছুটছেন। ভবিষ্যতে কী হবে কে জানে। তবে এরই মধ্যে কোহলি ভেঙে দিলেন টেন্ডুলকারের একটি রেকর্ড।
সেটি অবশ্য ক্রিকেটের কোনো কীর্তি নয়। ভারচুয়াল দুনিয়ায়। টেন্ডুলকার আর মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে কোহলিই এখন ভারতের ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি টুইটার অনুসারীর মালিক। গতকাল টুইটারে কোহলির অনুসারী সংখ্যা ৮০ লাখ পেরিয়ে গেছে। টেন্ডুলকারকে অনুসরণ করেন ৭৭ লাখ। ওয়ানডে অধিনায়ক ধোনিকে ৪৫ লাখ।
এ উপলক্ষে কোহলি কাল একটি বিশেষ ছবি পোস্ট করেছেন। হাতে বিজয় চিহ্ন। মুখে হাসি।