টেলরের ঘুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো পেটে পড়েছে পানীয়, তার ওপর চোখজুড়ে নেমেছে ঘুম। কাউন্টি দল নটিংহাম রয়্যাল লন্ডন কাপের সেমিফাইনালে উঠেছে, সেটা উদ্যাপন করতে গিয়ে অদ্ভুত একটা কাণ্ডই করে বসলেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর। স্থানীয় এক লোকের গাড়িতে ঢুকে ঢলে পড়লেন ঘুমের কোলে। সকালে বাড়ি থেকে বেরিয়ে সেই গাড়ির মালিক মাইকেল হুইটেকারের তো চক্ষু চড়কগাছ! কে যেন নাক ডেকে ঘুমোচ্ছে তাঁর গাড়ির ভেতর! সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন। পুলিশ এসে ঘুম ভাঙানোর পর খুবই অবাক হলেন টেলর। ঘুমের ঘোরে কারও গাড়িতে ঢুকে ঘুমিয়ে পড়েছেন বুঝতে পেরে ভীষণ লজ্জিত হলেন। ঘুমিয়ে থাকা ব্যক্তিটি যে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ব্রেন্ডন টেলর, সেটা বুঝতে পেরে বিস্ময়ে ‘হাঁ’ হয়ে যান সবাই। টেলর বা তাঁর ক্লাব কেউই এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। ক্রিকইনফো।