টেলরের প্রস্তাব চার দিনের টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে দর্শক টানতে কত কিছুই না করছে আইসিসি। দিবারাত্রির টেস্ট আয়োজন করছে, টেস্ট ক্রিকেটে দুটি গ্রুপ (কনফারেন্স) সৃষ্টির কথাও ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর দিচ্ছেন আরও আকর্ষণীয় প্রস্তাব। টেস্টের পরিধি ৫ থেকে ৪ দিনে নিয়ে আসার কথা বলছেন টেলর।
টেস্টে দর্শকসংখ্যা দিন দিন কমছে। ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় টেস্ট কম আকর্ষণীয় হয়ে পড়াতেই এটি হচ্ছে বলে মনে করেন টেলর। শেন ওয়ার্নও কিছুদিন আগে টুইট করেছেন, দর্শকের কাছে বেশি একঘেয়ে হয়ে যাচ্ছে টেস্ট। টেলরের মতে দিনের সংখ্যা চারে নেমে এলেই আকর্ষণীয় হয়ে উঠবে টেস্ট, ‘এটা খেলার আবেদন বাড়াবে। এতে ম্যাচ ছোট হবে, খেলার গতি বাড়বে। এই প্রজন্ম এটাই দেখতে চায়। আর এক দিন কমে গেলেই অধিনায়কেরা আরও বেশি আক্রমণাত্মক হবে।’ দ্য গার্ডিয়ান।