টেলরের ব্যাটে জিম্বাবুয়ে ২৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট অভিষেকের প্রথম বলেই উইকেট ডেন পিটের। উদ্‌যাপনে সতীর্থদের মধ্যমণি দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার l এএফপি
টেস্ট অভিষেকের প্রথম বলেই উইকেট ডেন পিটের। উদ্‌যাপনে সতীর্থদের মধ্যমণি দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার l এএফপি

দক্ষিণ আফ্রিকা টেস্টের এক নম্বর দল। টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান, এক নম্বর বোলার, এক নম্বর অলরাউন্ডারও দক্ষিণ আফ্রিকারই। তাদের বিপক্ষে ১১ মাস পর টেস্ট খেলতে নামা জিম্বাবুয়ের উড়েই যাওয়ার কথা। তবে প্রথম ইনিংসে কিন্তু একেবারে খারাপ করেনি জিম্বাবুয়ে। শুরুটা অবশ্য হয়েছিল উইকেট পতনের মধ্য দিয়েই। স্কোরবোর্ডে রান ওঠার আগেই আউট সিবান্দা। ৩৩ রানে ফিরে যান ১০ বছর পর আবার টেস্ট খেলতে নামা ভারমিউলেনও। এর পরও অধিনায়ক ব্রেন্ডন টেলরের ৯৩ রানের ইনিংসে চড়ে প্রথম দিন শেষে জিম্বাবুয়ের রান ৯ উইকেটে ২৪৮। তৃতীয় উইকেটে মাসাকাদজার সঙ্গে ৫৭ ও ষষ্ঠ উইকেটে মুতুম্বামির সঙ্গে তাঁর ৫৯ রানের জুটি দুটিই জিম্বাবুয়েকে ওই পর্যন্ত নিয়ে গেছে। স্টেইন ও টেস্টে প্রথম বলেই উ​ইকেট নিয়ে ইতিহাসে জায়গা করে নেওয়া অফস্পিনার ডেন পিট দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।