টেলরের সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজের প্রথম দুই ম্যাচে প্রথমে ব্যাট করে জিতেছিল অস্ট্রেলিয়া। এটা মনে রেখেই কিনা কাল তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিল সিরিজ বাঁচাতে মরিয়া ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচেই অস্ট্রেলিয়া করেছিল ৩০০ পেরোনো স্কোর। ইংল্যান্ডও কাল ওল্ড ট্রাফোর্ডে ৮ উইকেটে করল ঠিক ৩০০। স্বাগতিকদের স্কোরে বড় অবদান জেমস টেলরের—১১৪ বলে ১০১ রান করেছেন তিনি। ৪৫ বলে ৬৩ করেছেন রয়, মরগান ৫৬ বলে ৬২। এ প্রতিবেদন লেখার সময় বার্নস (৯), ফিঞ্চ (৫৩) এবং স্মিথকে (২৫) হারিয়ে অস্ট্রেলিয়া ২৩ ওভারে করেছে ১০৭ রান। ব্যাট করছিলেন বেইলি (১৭*) ও ম্যাক্সওয়েল (০*)। ক্রিকইনফো।