টেস্ট, অভিষেক ও বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে, এবার ঢাকা টেস্টের অপেক্ষা। চট্টগ্রাম ছাড়ার আগে সাকিব আল হাসানের সঙ্গে সৌম্য সরকারের সেলফি l ফেসবুক
চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে, এবার ঢাকা টেস্টের অপেক্ষা। চট্টগ্রাম ছাড়ার আগে সাকিব আল হাসানের সঙ্গে সৌম্য সরকারের সেলফি l ফেসবুক

কামরুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান। তিন নতুন খেলোয়াড়কে নিয়েই ১৫ মাস পর টেস্ট খেলল বাংলাদেশ। এই ত্রয়ীকে নিয়ে ৯৪ ম্যাচে ৮১ জনকে টেস্ট ক্যাপ দিয়েছে বাংলাদেশ। গড়ে প্রতি ১.১৬ ম্যাচে নতুন কোনো খেলোয়াড়কে নিয়ে টেস্ট খেলেছে বাংলাদেশ। টেস্টে নিত্যনতুন ক্রিকেটার নিয়ে মাঠে নামায় শুধু জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। গড়ে প্রতি ম্যাচেই একজনকে টেস্ট ক্যাপ দিয়েছে জিম্বাবুয়ে। ২৯ অক্টোবর শততম টেস্ট খেলতে যাওয়া জিম্বাবুয়ের হয়ে প্রথম ৯৯ ম্যাচে খেলেছেন ঠিক ৯৯ জন খেলোয়াড়। মুদ্রার উল্টোপিঠে অবস্থান শ্রীলঙ্কার। গড়ে প্রতি ১.৮৩ ম্যাচে একজন নতুন খেলোয়াড় নিয়ে নেমেছে লঙ্কানরা। এখন পর্যন্ত ২৫১ টেস্টে ১৩৭ জন খেলেছেন শ্রীলঙ্কার হয়ে।
টেস্টে কোন দলে কত খেলোয়াড়
ম্যাচ খেলোয়াড় ম্যাচ/খেলোয়াড়
জিম্বাবুয়ে ৯৯ ৯৯ ১.০০
বাংলাদেশ ৯৪ ৮১ ১.১৬
দ. আফ্রিকা ৪০২ ৩২৬ ১.২৩
ইংল্যান্ড ৯৭৭ ৬৭২ ১.৪৫
নিউজিল্যান্ড ৪১৫ ২৬৯ ১.৫৪
ও. ইন্ডিজ ৫১৯ ৩০৯ ১.৬৮
ভারত ৫০২ ২৮৫ ১.৭৬
অস্ট্রেলিয়া ৭৯১ ৪৪৪ ১.৭৮
পাকিস্তান ৪০১ ২২৩ ১.৮০
শ্রীলঙ্কা ২৫১ ১৩৭ ১.৮৩