টেস্ট অভিষেকে সেরা কিউই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডে অভিবাসী হওয়ার ছয় বছর পর ২০১২ সালে টি-টোয়েন্টি অভিষেক কলিন ডি গ্র্যান্ডহোমের। সেই ম্যাচটা আবার তাঁকে খেলতে হলো জন্মভূমি জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাচে তাঁর একমাত্র অবদান উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে মার্টিন গাপটিলকে জয়সূচক রান নিতে দেখা। দিন বিশেক পর ক্যারিয়ারের একমাত্র ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৬ রান করার পর বোলিংয়ে ১ ওভারে দিলেন ৯ রান। সেই গ্র্যান্ডহোম কাল টেস্ট অভিষেকে নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ৪১ রানে ৬ উইকেট নিয়ে ভাঙলেন ৬৫ বছরের পুরোনো রেকর্ড। ১৯৫১ সালে এই ক্রাইস্টচার্চেই ইংল্যান্ডের বিপক্ষে ১৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন লেগ স্পিনার অ্যালেক্স ময়ের।
অভিষেকে নিউজিল্যান্ডের সেরা বোলিং
বিপক্ষ ভেন্যু সাল
৬/৪১ কলিন ডি গ্র্যান্ডহোম পাকিস্তান ক্রাইস্টচার্চ ২০১৬
৬/১৫৫ অ্যালেক্স ময়ের ইংল্যান্ড ক্রাইস্টচার্চ ১৯৫১
৬/১৬৮ ফেন ক্রেসওয়েল ইংল্যান্ড ওভাল ১৯৪৯
৫/৫৫ টিম সাউদি ইংল্যান্ড নেপিয়ার ২০০৮
৫/৮২ পল ওয়াইজম্যান শ্রীলঙ্কা কলম্বো ১৯৯৮