রেকর্ড যেন পিছু ছাড়ছেই না জিম্বাবুয়ের। পরশু আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে মাত্র ১৩.৫ ওভারেই ৫৪ রানে অলআউট হয়েছে জিম্বাবুইয়ানরা। বলের হিসাবে ওয়ানডে ইতিহাসের সংক্ষিপ্ততম ইনিংস এটি। স্কোরটা বিশ্ব রেকর্ড নয়, তবে লজ্জার আরেকটা রেকর্ড ভেঙেছে জিম্বাবুয়ে। আইসিসির সহযোগী দলের বিপক্ষে কোনো টেস্ট খেলুড়ে দলের এটাই সর্বনিম্ন স্কোর। জিম্বাবুইয়ানরা অবশ্য বলতে পারে, ‘এ আর নতুন কী’! সহযোগী দেশের বিপক্ষে টেস্ট খেলুড়ে দলের সর্বনিম্ন ওয়ানডে স্কোরটা যে আগে থেকেই ছিল তাদের। ২০০৬ সালে হারারেতেই কেনিয়ার কাছে মাত্র ৬৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ানরা পেছনে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজকে। ১৯৯৬ বিশ্বকাপে ভারতের পুনেতে ৯৩ রানে অলআউট হয়ে কেনিয়াকে ঐতিহাসিক এক জয় উপহার দেয় ক্যারিবীয়রা।
সহযোগীদেশেরবিপক্ষেসর্বনিম্নওয়ানডেস্কোর
বিপক্ষ ভেন্যু সাল
৫৪ জিম্বাবুয়ে আফগানিস্তান হারারে ২০১৭
৬৯ জিম্বাবুয়ে কেনিয়া হারারে ২০০৬
৮২ জিম্বাবুয়ে আফগানিস্তান শারজা ২০১৫
৯৩ ও. ইন্ডিজ কেনিয়া পুনে ১৯৯৬
১২০ বাংলাদেশ কানাডা ডারবান ২০০৩