টেস্ট দলে ইউনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেঙ্গু জ্বর থেকে পুরোপুরি সেরে না ওঠায় চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবাইয়ে প্রথম টেস্টে খেলা হয়নি ইউনিস খানের। তবে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন টেস্টে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানসংগ্রাহক (৯৪৫৬)। তাঁকে রেখেই ২১ অক্টোবর আবুধাবিতে শুরু দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান। প্রথম টেস্ট খেলা পাকিস্তান দলটিতে পরিবর্তন এই একটিই। ক্রিকইনফো।