টেস্ট দলে বাবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরি পেয়েছেন কদিন আগেই। ২১ বছর বয়সী বাবর আজম সেটিরই পুরস্কার পেলেন, প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাকিস্তানের টেস্ট দলে। পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক সেটিই বললেন, ‘আমরা মনে করেছি, আজম বড় মঞ্চে খুবই ভালো করেছে, ভালো ফর্মেও আছে।’ ১৩ অক্টোবর শুরু দুবাইয়ের প্রথম টেস্টে অভিষেক হলে ইতিহাসের সাক্ষীই হবেন বাবর, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওই ম্যাচ যে এশিয়ার মাটিতে প্রথম দিবারাত্রির টেস্ট! ডেঙ্গুতে ভোগায় এই টেস্টে খেলতে পারবেন না ইউনিস খান। এএফপি।