টেস্ট দলে শাদাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টির পারফরম্যান্স পাকিস্তানের টেস্ট দলেও জায়গা করে দিল শাদাব খানকে। গতকাল আরও তিন নতুন মুখের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরের পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী শাদাব। ২১ এপ্রিল থেকে শুরু তিন ম্যাচের সিরিজে অন্য তিন নতুন মুখ মিডল অর্ডার ব্যাটসম্যান উসমান সালাহউদ্দিন এবং দুই পেসার হাসান আলী ও মোহাম্মদ আব্বাস। গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টেস্ট দলে থাকা ১৭ জনের সাতজনই বাদ পড়েছেন। ক্রিকইনফো।