টেস্ট শেষ দিনে টেনে নিতে পারবে বাংলাদেশ?

পোর্ট এলিজাবেথ টেস্টে আজ কঠিন লড়াই বাংলাদেশের সামনেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট এলিজাবেথ টেস্টে কাল ৩ উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। জয় থেকে এখনো ৩৮৬ রানে পিছিয়ে মুমিনুল হকের দল।

হাতে দুই দিন থাকায় এই টেস্টে বাংলাদেশই চাপে। চতুর্থ দিনের খেলা শেষ করে ম্যাচটা কি কাল পঞ্চম ও শেষ দিনে টেনে নিতে পারবে বাংলাদেশ দল?

সেন্ট জর্জেস পার্কে চতুর্থ ইনিংসে ৩০০ রান তাড়া করেও জয়ের নজির নেই। ১৯৯৭ সালে এ মাঠে সর্বোচ্চ ২৭০ রান তাড়া করে জিতেছে মার্ক টেলরের অস্ট্রেলিয়া। আর বাংলাদেশও টেস্টে ২১৫ রানের বেশি লক্ষ্য তাড়া করে এর আগে কখনো জেতেনি। সেন্ট জর্জেস পার্কে তাই আজ কঠিন লড়াই বাংলাদেশের জন্য। আজকের দিনটা কাটিয়ে দিতে পারলে কাল যেকোনো কিছুই ঘটতে পারে। বাংলাদেশ কি পারবে খেলাটা শেষ দিনে টেনে নিতে?

পাঠক, ভোটে আপনার মতামত দিন।