টেস্ট সিরিজ ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডে টেস্ট সিরিজে হারতে কেমন লাগে, সেটা ভুলেই গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৯ বছর আর যা-ই হোক কম সময় তো নয়! সেই ১৯৯৮ সালে অ্যালেক স্টুয়ার্টের ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচ সিরিজে হেরেছিল হানসি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকা দল।
ইংল্যান্ডে সিরিজ হারার অনুভূতিটা কাল আবার ফিরে এল দক্ষিণ আফ্রিকানদের কাছে। ওল্ড ট্র্যাফোর্ডে শেষ টেস্টে জিততে হলে ফাফ ডু প্লেসির দলকে চতুর্থ ইনিংসে করতে হতো ৩৮০ রান। ইতিহাস বলছিল, এর আগে ম্যানচেস্টারের এই মাঠে ৩০০ রান পেরিয়ে জিততে পারেনি কোনো দল। আর ইতিহাসের বিরুদ্ধ স্রোতে যেতে পারেনি দক্ষিণ আফ্রিকাও। দ্বিতীয় ইনিংসে ২০২ রানে অলআউট হয়ে চার দিনের মধ্যেই ১৭৭ রানে হেরেছে দলটি। চার ম্যাচের সিরিজটা স্বাগতিক ইংল্যান্ড জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে।
হাশিম আমলা ও ডু প্লেসি চতুর্থ উইকেটে ১২৩ রানের জুটি না গড়লে দক্ষিণ আফ্রিকার রান দুই শও পেরোত কি না সন্দেহ। ৪০ রানে ৩ উইকেট পড়ার পর জুটি বাঁধেন আমলা-ডু প্লেসি। আমলাকে ৮৩ রানে ফেরানোর পর তিন বলের মধ্যে কুইন্টন ডি কক ও থিউনিস ডি ব্রুইনকেও আউট করেছেন সিরিজে সবচেয়ে বেশি উইকেটের মালিক মঈন। প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন দলকে ১৮৩ রানে রেখে ব্যক্তিগত ৬১ রানে জিমি অ্যান্ডারসনের বলে। পরে মরনে মরকেল ও ডুয়ান অলিভিয়েরকে আউট করে সিরিজে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেয়েছেন মঈন আলী।
৮ উইকেটে ২২৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ইংল্যান্ড কাল টিকেছে মাত্র ১৭ বল। মঈন আলীকে ৭৫ রানে অপরাজিত রেখে আউট হয়ে যান শেষ দুই ইংলিশ ব্যাটসম্যান। তথ্যসূত্র: এএফপি, স্টার স্পোর্টস, ক্রিকইনফো

ওল্ডট্রাফোর্ডটেস্ট

টেস্টসিরিজইংল্যান্ডের

ইংল্যান্ডে টেস্ট সিরিজে হারতে কেমন লাগে, সেটা ভুলেই গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।১৯ বছর আর যা-ই হোক কম সময় তো নয়! সেই ১৯৯৮ সালে অ্যালেক স্টুয়ার্টের ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচ সিরিজে হেরেছিল হানসি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকা দল।

ইংল্যান্ডে সিরিজ হারার অনুভূতিটা কাল আবার ফিরে এল দক্ষিণ আফ্রিকানদের কাছে।ওল্ড ট্র্যাফোর্ডে শেষ টেস্টে জিততে হলে ফাফ ডু প্লেসির দলকে চতুর্থ ইনিংসে করতে হতো ৩৮০ রান।ইতিহাস বলছিল, এর আগে ম্যানচেস্টারের এই মাঠে ৩০০ রান পেরিয়ে জিততে পারেনি কোনো দল।আর ইতিহাসের বিরুদ্ধ স্রোতে যেতে পারেনি দক্ষিণ আফ্রিকাও।দ্বিতীয় ইনিংসে ২০২ রানে অলআউট হয়ে চার দিনের মধ্যেই ১৭৭ রানে হেরেছে দলটি।চার ম্যাচের সিরিজটা স্বাগতিক ইংল্যান্ড জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে।

হাশিম আমলা ও ডু প্লেসি চতুর্থ উইকেটে ১২৩ রানের জুটি না গড়লে দক্ষিণ আফ্রিকার রান দুই শও পেরোত কি না সন্দেহ।৪০ রানে ৩ উইকেট পড়ার পর জুটি বাঁধেন আমলা-ডু প্লেসি।আমলাকে ৮৩ রানে ফেরানোর পর তিন বলের মধ্যে কুইন্টন ডি কক ও থিউনিস ডি ব্রুইনকেও আউট করেছেন সিরিজে সবচেয়ে বেশি উইকেটের মালিক মঈন।প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন দলকে ১৮৩ রানে রেখে ব্যক্তিগত ৬১ রানে জিমি অ্যান্ডারসনের বলে।পরে মরনে মরকেল ও ডুয়ান অলিভিয়েরকে আউট করে সিরিজে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেয়েছেন মঈন আলী।

৮ উইকেটে ২২৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ইংল্যান্ড কাল টিকেছে মাত্র ১৭ বল।মঈন আলীকে ৭৫ রানে অপরাজিত রেখে আউট হয়ে যান শেষ দুই ইংলিশ ব্যাটসম্যান।তথ্যসূত্র: এএফপি, স্টার স্পোর্টস, ক্রিকইনফো