টেস্ট স্ট্যাটাসের ১৫তম বার্ষিকীতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পনেরো বছর আগে এই দিনটিতেই টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল বাংলাদেশের। দিনটি উদ্যাপনে বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনস (বিসিএসএ)। বাংলাদেশের আট টেস্ট অধিনায়কের নামে ৮টি ঘোড়ার গাড়ি থাকবে শোভাযাত্রায়, থাকবেন বাংলাদেশের অভিষেক টেস্টের রেপ্লিকা জার্সি গায়ে ৮০ জন স্বেচ্ছাসেবীও। শোভাযাত্রাটি সকাল ১০টায় বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে শুরু হয়ে বেলা ৩টায় শেষ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।