টেস্টকে বিদায় কুলাসেকারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুয়ান কুলাসেকারা
নুয়ান কুলাসেকারা

সাদা পোশাকে নুয়ান কুলাসেকারাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৪ সালে। লর্ডস টেস্টই হয়ে থাকল তাঁর বিদায়ী টেস্ট। কাল যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শ্রীলঙ্কার এই ডানহাতি পেসার।
সীমিত ওভারে শ্রীলঙ্কান বোলিংয়ের অন্যতম ভরসা কুলাসেকারা। খুব বেশি গতি ছিল না কখনোই, কিন্তু নিখুঁত লাইন-লেংথ ও বলের মুভমেন্ট তাঁকে সীমিত ওভারে ভয়ংকর করে তুলেছিল। ২০০৯ সালে ওয়ানডে র্যা ঙ্কিংয়ের শীর্ষেও উঠে গিয়েছিলেন। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টির এমন পারফরম্যান্স টেস্টে করে দেখাতে পারেননি কখনো। ৩৩ বছর বয়সী কুলাসেকারা ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে তাই ২১টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন মাত্র ৪৮টি।
টেস্টকে বিদায় বলার সময় সীমিত ওভারে খেলার ইচ্ছের কথাই জানালেন কুলাসেকারা, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। অনেক চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমার ধারণা, টেস্ট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যেতে চাই আমি।’ রয়টার্স।