আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামকে দুর্গই বানিয়ে ফেলল পাকিস্তান। পরশু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবুধাবিতে পঞ্চম টেস্ট জিতল পাকিস্তানিরা। এখানে ৯ ম্যাচ খেলে এখনো কোনো টেস্টে হারেনি পাকিস্তান। টেস্টে কোনো ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ খেলে অপরাজিত থাকার রেকর্ড এটি। পাকিস্তান পেছনে ফেলেছে নিজেদেরই। নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ৮ ম্যাচ খেলে একটিতেও হারেনি পাকিস্তান। ওয়েলিংটনে অবশ্য মাত্র ৩টি ম্যাচ জিতেছে দলটি। কোনো ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ খেলে শতভাগ জয়ের রেকর্ড ইংল্যান্ডের। চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জিতেছে ইংলিশরা। এক ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ চারটি ম্যাচ খেলে চারটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ব্লুমফন্টেইন ও জিম্বাবুয়ের হারারেতে চার ম্যাচের চারটিতেই জিতেছে।
টেস্টে এক ভেন্যুতে বেশি ম্যাচ খেলে অপরাজিত
ভেন্যু ম্যাচ জয় হার ড্র
পাকিস্তান আবুধাবি ৯ ৫ ০ ৪
পাকিস্তান ওয়েলিংটন ৮ ৩ ০ ৫
ইংল্যান্ড দিল্লি ৭ ৩ ০ ৪
নিউজিল্যান্ড ডানেডিন ৭ ৩ ০ ৪