পার্থ টেস্টে চালকের আসনে এখন দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার ও শন মার্শের ১৫৮ রানের ওপেনিং জুটির পরও ২৪৪ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। বছরজুড়েই অস্ট্রেলিয়াকে এমন ভালো শুরু এনে দিয়েছেন ওপেনাররা। দুর্দান্ত ফর্মে আছেন ডেভিড ওয়ার্নার ও তাঁর সঙ্গীরা। ২০১৫ সালের নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ১২ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এই ১২ টেস্টের ২০ ইনিংসে উদ্বোধনী জুটিতে ৫৪.৮০ গড়ে ১০৯৬ রান করেছেন দলটির ওপেনাররা। দ্বিতীয় সর্বোচ্চ গড় নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও টম ল্যাথাম—৪০.০৭। তবে শুধু দেশের মাঠে খেলা ম্যাচের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ধারেকাছেও নেই কোনো দেশ। দেশের মাটিতে ১১ ইনিংসে ওপেনিংয়ে ৯১৬ রান অস্ট্রেলিয়ার। অর্থাৎ প্রতি ইনিংসে গড়ে প্রায় ৮৩.২৭ রান। দুইয়ে থাকা কিউই জুটির গড় মাত্র ৪৩.৩৭!
দেশেরমাটিতেওপেনিংয়েসেরাগড়
গড় দল ইনিংস রান
৮৩.২৭ অস্ট্রেলিয়া ১১ ৯১৬
৪৩.৩৭ নিউজিল্যান্ড ৮ ৩৪৭
৪১.৭৬ ইংল্যান্ড ১৩ ৫৪৩
৩৬.৪০ দক্ষিণ আফ্রিকা ১০ ৩৬৪
৩২.৫০ বাংলাদেশ ৪ ১৩০