প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট দলে ফিরলেন শোয়েব মালিক। পাকিস্তানের অলরাউন্ডার ফিরলেন পাঁচ বছরেরও বেশি সময় পরে। মালিকের সর্বশেষ টেস্টের পর পাকিস্তান খেলে ফেলেছে ৪২টি টেস্ট। টানা টেস্ট মিস করার পর একাদশে ফেরাদের তালিকায় মালিক অবশ্য অনেক পেছনেই। পাকিস্তানেরই বাঁহাতি ব্যাটসম্যান ইউনিস আহমেদ ১৯৮৭ সালে ১৭ বছর ১১১ দিন ও ১০৪ ম্যাচ পর টেস্ট দলে ফিরেছিলেন। সব মিলিয়ে টেস্টে সময় ও ম্যাচ দুই হিসাবেই ইউনিস আছেন তিনে। তাঁর চেয়ে বেশি ম্যাচ দলের বাইরে থাকার পর ফিরেছেন ইংল্যান্ডের মার্টিন বিকনেল (১১৪) ও ওয়েস্ট ইন্ডিজের ফ্লয়েড রেইফার (১০৯)। সময়ের হিসাবে উপরে শুধু দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের জন ট্রাইকস (২২ বছর ২২২ দিন) ও ইংল্যান্ডের জর্জ গান (১৭ বছর ৩১৬ দিন)।