রস টেলর নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। তাঁর জীবদ্দশাতেই যে পাকিস্তানের বিপক্ষে দুবার টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড! পাকিস্তানের বিপক্ষে সিরিজজয়ী নিউজিল্যান্ড দলের অন্য সবাই কিন্তু এবারই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে দেখলেন দলকে। প্রায় ৩২ বছর ও টানা ১২টি সিরিজের (৭ হার, ৫ ড্র) পরই ভাগ্য পাল্টাল কিউইদের। টেস্ট ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে টানা সিরিজ হারের রেকর্ডে অবশ্য নিউজিল্যান্ডের জয়জয়কার! প্রথম পাঁচটি উদাহরণের চারটিতেই আছে তাদের নাম। ১৯৩০ সালে নিজেদের অভিষেক থেকে শুরু করে ইংল্যান্ডের বিপক্ষে টানা ২০ সিরিজে জয়হীন ছিল নিউজিল্যান্ড। ১৯৩২ সাল থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ পর্যন্ত ১৫টি সিরিজ খেলে একটিও জিততে পারেনি নিউজিল্যান্ড।
একটি দলের বিপক্ষে টানা অপরাজিত
সিরিজ দল বিপক্ষ জয় ড্র সময়
২০ ইংল্যান্ড নিউজিল্যান্ড ১৫ ৫ ১৯৩০-১৯৮৩
১৫ দ. আফ্রিকা নিউজিল্যান্ড ১২ ৩ ১৯৩২-
১৩ ও. ইন্ডিজ ইংল্যান্ড ১০ ৩ ১৯৭৩-১৯৯৮
১২ পাকিস্তান নিউজিল্যান্ড ৭ ৫ ১৯৮৯-২০১৪
১২ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ৯ ৩ ১৯৯৩-