টেস্টে বাংলাদেশ-দ. আফ্রিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে বেশি-সর্বোচ্চ-সেরা
রান: ৭৪৩
গ্রায়েম স্মিথ
উইকেট: ৩৫
মাখায়া এনটিনি
ইনিংস: ২৩২
গ্রায়েম স্মিথ
বোলিং: ৬/২৭
শাহাদাত হোসেন
সেঞ্চুরি: ৩
গ্রায়েম স্মিথ
ডিসমিসাল: ৪০
মার্ক বাউচার
* দুই দেশের ৮টি টেস্টেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৭টিতেই ইনিংস ব্যবধানে!
* ২০০ রানের নিচে একবারই অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা (১৭০, ঢাকা, ২০০৮)।
* ৩০০ পেরোনো সাতটি স্কোরের সব কটিই দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২৫৯ (চট্টগ্রাম, ২০০৮)।
* দুদলের বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান হাশিম আমলা (২৯২) ও বেশি উইকেট ডেল স্টেইনের (২২)।
৭৬.৩১
কমপক্ষে এক শ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট মাশরাফি বিন মুর্তজার!
২৯৩.০০
জ্যাক রুডলফের ব্যাটিং গড়। খেলেছেন মাত্র দুটি টেস্ট। টেস্ট অভিষেকেই অপরাজিত ২২২ রানই এমন আকাশে তুলে দিয়েছে গড়টাকে।