টেস্টে ভারত-নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও নিউজিল্যান্ডের সর্বশেষ ১২ টেস্টের সাতটিই ড্র হয়েছে। বাকি পাঁচটির চারটি জিতেছে ভারত, নিউজিল্যান্ড মাত্র একটি। নিউজিল্যান্ডের একমাত্র জয়টি ২০১৪ সালে সর্বশেষ সিরিজে অকল্যান্ডের পাওয়া।

মুখোমুখি

                 ম্যাচ    ভারত    নিউজিল্যান্ড     ড্র

মোট        ৫৪     ১৮         ১০        ২৬

ভারতে      ৩১     ১৩          ২        ১৬

কানপুরে      ২       ১           ০         ১

১৯৮৮

ভারতের মাটিতে নিউজিল্যান্ড সর্বশেষ টেস্ট জিতেছে সেই ১৯৮৮ সালে, মুম্বাইয়ে। এরপর ভারতে ১৪টি টেস্ট খেলেছে কিউইরা।

৬৫

ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট স্যার রিচার্ড হ্যাডলির।

১৬৫৯

দুই দলের টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান রাহুল দ্রাবিড়ের।

০

ভারতের এই দলের কারোরই কানপুরে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। এখানে

এক ম্যাচ খেলা পেসার ইশান্ত শর্মা চিকনগুনিয়ার কারণে সরে দাঁড়িয়েছেন। কানপুরে খেলেননি নিউজিল্যান্ডেরও কেউ।