টেস্টে ম্যান অব দ্য ম্যাচ
খুলনাকে ধরে টানা চার টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হলেন বাংলাদেশ দলের খেলোয়াড়। টেস্ট ক্রিকেটে ম্যাচসেরাদের নিয়েই এই আয়োজন
সর্বশেষ চার টেস্টের তিনটিতেই জয়। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষটিতে খাদের কিনারা থেকে উঠে এসে ড্র। টেস্ট ক্রিকেটেও সময়টা ভালো যাচ্ছে বাংলাদেশের। সর্বশেষ চার টেস্টেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে বাংলাদেশের খেলোয়াড়দের হাতে। টানা চার ম্যাচে অপরাজিত থাকার মতো টানা চার ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচসেরা হওয়াটাও অভূতপূর্ব। এর আগে সর্বোচ্চ টানা তিন ম্যাচে বাংলাদেশ অপরাজিত ছিল ২০১৩ সালে। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওই তিন ম্যাচেও ম্যাচসেরার স্বীকৃতি উঠেছিল বাংলাদেশিদের হাতে।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়েই আজকের আয়োজন।
বাংলাদেশের ম্যাচসেরা
ম্যাচ ম্যাচসেরা
সাকিব আল হাসান ৩৮ ৫
মোহাম্মদ আশরাফুল ৬১ ৩
মুমিনুল হক ১৩ ২
তামিম ইকবাল ৩৮ ২
মুশফিকুর রহিম ৪৪ ২
ইলিয়াস সানি ৪ ১
তাইজুল ইসলাম ৬ ১
সোহাগ গাজী ১০ ১
এনামুল হক জু. ১৫ ১
অলক কাপালি ১৭ ১
মোহাম্মদ রফিক ৩৩ ১
মাশরাফি মুর্তজা ৩৬ ১
জাভেদ ওমর ৪০ ১
৩
টেস্ট অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনজন—জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল ও
ইলিয়াস সানি।
৪
সর্বশেষ চার টেস্টেই বাংলাদেশের খেলোয়াড়েরা ম্যাচসেরা।
৯
দল হেরেছে এমন ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা ৯ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
প্রথম ম্যান অব দ্য ম্যাচ জাভেদ ওমর, বিপক্ষ জিম্বাবুয়ে, বুলাওয়ে ২০০১।
প্রথম ৫৭ টেস্টে ৮ বার ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা, শেষ ৩২ ম্যাচে ১৪ বার।
২৭ ম্যাচ ও ৬ বছর পর আবার ম্যাচসেরার পুরস্কার জিতলেন তামিম ইকবাল। খুলনা টেস্টের আগে সর্বশেষ ২০০৯ সালে সেন্ট ভিনসেন্ট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন তামিম।

টেস্টে ম্যাচসেরার আরও কিছু টুকিটাকি
২৩
টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ১৬৬ ম্যাচে ২৩ বার ম্যাচসেরা হয়েছেন ক্যালিস। দ্বিতীয় সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের হাতে।
৪
টানা সবচেয়ে বেশি চার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক ২০০১ সালে ভারত, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের (২) বিপক্ষে টানা ম্যাচসেরা হয়েছিলেন। ওই চার ম্যাচে ৪২ উইকেট নেন মুরালি।