টেস্টে সেরা ওপেনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরশু সবচেয়ে কম বয়সে ১০ হাজার টেস্ট রানের মালিক হলেন অ্যালিস্টার কুক। ১০ হাজারি ক্লাবের প্রথম ইংলিশ সদস্যের সামনে হাতছানি আরেকবার প্রথম হওয়ার। টেস্টে এ পর্যন্ত যে ১২ জন ব্যাটসম্যান ১০ হাজার রান করেছেন, তাঁদের মধ্যে শুধু ভারতের সুনীল গাভাস্কার ও ইংল্যান্ডের কুকই নিয়মিত ওপেনার। তবে তাঁরা কেউই ওপেনার হিসেবে ১০ হাজার রান করেননি। ওপেনার হিসেবে গাভাস্কারের রান ৯৬০৭, কুকের ৯৪৬৪। শুধু ব্যাটিং ওপেন করে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করতে আর মাত্র ৫৩৬ রান দরকার ‘ক্যাপ্টেন’ কুকের।