টেস্টে ১০ হাজার রান
কিংস্টন টেস্টে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের ইউনিস খান। তাঁকে নিয়ে টেস্টে ১০ হাজারি ক্লাবের সদস্য এখন ১৩। জেনে নিন টেস্টে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার বৃত্তান্ত
টেস্টে ১০ হাজার রান

ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
শচীন টেন্ডুলকার (ভারত) ২০০ ৩২৯ ১৫৯২১ ২৪৮* ৫৩.৭৮ ৫১/৬৮
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ১৬৮ ২৮৭ ১৩৩৭৮ ২৫৭ ৫১.৮৫ ৪১/৬২
জ্যাক ক্যালিস (দ. আফ্রিকা) ১৬৬ ২৮০ ১৩২৮৯ ২২৪ ৫৫.৩৭ ৪৫/৫৮
রাহুল দ্রাবিড় (ভারত) ১৬৪ ২৮৬ ১৩২৮৮ ২৭০ ৫২.৩১ ৩৬/৬৩
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ১৩৪ ২৩৩ ১২৪০০ ৩১৯ ৫৭.৪০ ৩৮/৫২
ব্রায়ান লারা (ও. ইন্ডিজ) ১৩১ ২৩২ ১১৯৫৩ ৪০০* ৫২.৮৮ ৩৪/৪৮
শিবনারায়ণ চন্দরপল (ও. ইন্ডিজ) ১৬৪ ২৮০ ১১৮৬৭ ২০৩* ৫১.৩৭ ৩০/৬৬
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) ১৪৯ ২৫২ ১১৮১৪ ৩৭৪ ৪৯.৮৪ ৩৪/৫০
অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া) ১৫৬ ২৬৫ ১১১৭৪ ২০৫ ৫০.৫৬ ২৭/৬৩
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) ১৪০ ২৫৩ ১১০৫৭ ২৯৪ ৪৬.৪৫ ৩০/৫৩
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া) ১৬৮ ২৬০ ১০৯২৭ ২০০ ৫১.০৬ ৩২/৫০
সুনীল গাভাস্কার (ভারত) ১২৫ ২১৪ ১০১২২ ২৩৬* ৫১.১২ ৩৪/৪৫
ইউনিস খান (পাকিস্তান) ১১৬ ২০৯ ১০০৪১ ৩১৩ ৫২.৮৪ ৩৪/৩৩
৩
১০ হাজারি ক্লাবে সবচেয়ে বেশি সদস্য ভারত ও অস্ট্রেলিয়ার।

১ম
১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া প্রথম ব্যাটসম্যান ভারতের সুনীল গাভাস্কার। ১৯৮৭ সালের ৭ মার্চ পাকিস্তানের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে ৬৩ রান করার পথে মাইলফলকটি স্পর্শ করেন গাভাস্কার।
১০ বছর
১০ হাজারে পৌঁছাতে সবচেয়ে কম সময় নিয়েছেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক। অভিষেকের ১০ বছর ৮৭ দিনের মাথায় ছুঁয়েছেন মাইলফলক।
সবচেয়ে বেশি বয়সে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের ইউনিস খান (৩৯ বছর ১৪৫ দিন)।
মন্থরতম
সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি ইনিংস খেলে ১০ হাজার রান করেছেন স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ১৫৬ ম্যাচের ২৪৪ ইনিংসে ছুঁয়েছেন মাইলফলক। সময়ের হিসাবে মন্থরতম ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল। ক্যারিবীয় ব্যাটসম্যান অভিষেকের ১৮ বছর ৩৭ দিন পর ঢোকেন ১০ হাজারি ক্লাবে।
সবচেয়ে কম বয়সে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক (৩১ বছর ১৫৭ দিন)।
সেঞ্চুরি করে মাইলফলক ছুঁয়েছেন দুজন—স্টিভ ওয়াহ ও রাহুল দ্রাবিড়।
সবচেয়ে বেশি ৩৫টি সেঞ্চুরি নিয়ে ১০ হাজার রান ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ৩৪ সেঞ্চুরি নিয়ে দুইয়ে টেন্ডুলকার, গাভাস্কার ও ইউনিস।

১৯৫
একজন কিংবা দুজন নয়, সবচেয়ে কম ইনিংস খেলে ১০ হাজার রান করার রেকর্ডে নাম আছে তিনজনের। ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, ভারতের
শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ১৯৫তম ইনিংসে
ছুঁয়েছেন পাঁচ অঙ্ক।
১১১
ম্যাচের হিসাবে সবচেয়ে দ্রুততম ব্রায়ান লারা। টেস্টে সর্বোচ্চ ইনিংসের মালিক ১১১ ম্যাচে ছুঁয়েছেন ১০ হাজার রান।
৫৮.৭২
১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার সময় সবচেয়ে বেশি গড় ছিল রিকি পন্টিংয়ের।
গ্রন্থনা: মোহাম্মদ সোলায়মান