টেস্টে ৪০০ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইন
ডেল স্টেইন

অপেক্ষাটা বাড়িয়ে দিয়েছিল বৃষ্টি। বর্ষার অঝোর ধারা চট্টগ্রাম টেস্টের শেষ দুই দিন ভাসিয়ে নেওয়াতেই ডেল স্টেইনকে থামতে হয়েছিল ৩৯৯-এ। সপ্তাহ না পেরোতেই অবশ্য ফুরোল অপেক্ষা। কাল শুরু ঢাকা টেস্টে নিজের ১৫তম বলেই তামিম ইকবালকে স্লিপে হাশিম আমলার ক্যাচ বানিয়ে পেয়ে গেলেন টেস্টের ৪০০ উইকেট ক্লাবের সদস্যপদ। টেস্টে ৪০০ উইকেট নেওয়া ১৩তম বোলার স্টেইন। ৪০০ উইকেট নেওয়া ১৩ বোলারকে নিয়েই এই আয়োজন
৭২
৮০ টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন স্টেইন। ৪০০তম উইকেট পেতে হ্যাডলিকেও খেলতে হয়েছে ৮০ টেস্ট। এই দুজনের চেয়ে কম ম্যাচ খেলে ৪০০ উইকেট পেয়েছেন শুধু শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন (৭২)
টেস্টে ৪০০ উইকেট নেওয়া নবম পেসার স্টেইন।
সবচেয়ে কম বয়সে ৪০০ উইকেট নিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। ২০০২ সালে গলে মাইলফলক ছোঁয়ার দিন মুরালির বয়স ছিল ২৯ বছর ৮ মাস ২৯ দিন।

রিচার্ড হ্যাডলি
রিচার্ড হ্যাডলি

১ম
টেস্টে ৪০০ উইকেট নেওয়া প্রথম বোলার রিচার্ড হ্যাডলি। ১৯৯০ সালে ক্রাইস্টচার্চে ভারতের দ্বিতীয় ইনিংসে সঞ্জয় মাঞ্জরেকারকে বোল্ড করে মাইলফলকটা ছুঁয়েছিলেন কিউই ফাস্ট বোলার
৩
৪০০ উইকেটের ক্লাবে সবচেয়ে বেশি তিন সদস্য ভারতের—কপিল দেব, অনিল কুম্বলে ও হরভজন সিং

১৬৬৩৪
১৬ হাজার ৬৩৪তম বলে ৪০০তম উইকেট পেলেন স্টেইন। বলের হিসেবে প্রোটিয়া ফাস্ট বোলারই দ্রুততম। ৪০০তম উইকেট পেতে অন্যসব বোলারকে করতে হয়েছে ২০ হাজারের বেশি বল

৪১.৫৮

টেস্টে কমপক্ষে ২০০ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে স্টেইনের স্ট্রাইক রেটই সবচেয়ে কম। ৪৩.৪ স্ট্রাইক রেট নিয়ে পাকিস্তানের ওয়াকার ইউনিস দুইয়ে
টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিরা

 ম্যাচ উইকেট সেরা গড় স্ট্রাইকরেট ৫/১০
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) ১৩৩ ৮০০ ৯/৫১ ২২.৭২ ৫৫.০ ৬৭/২২
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ১৪৫ ৭০৮ ৮/৭১ ২৫.৪১ ৫৭.৪ ৩৭/১০
অনিল কুম্বলে (ভারত) ১৩২ ৬১৯ ১০/৭৪ ২৯.৬৫ ৬৫.৯ ৩৫/৮
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ১২৪ ৫৬৩ ৮/২৪ ২১.৬৪ ৫১.৯ ২৯/৩
কোর্টনি ওয়ালশ (ও. ইন্ডিজ) ১৩২ ৫১৯ ৭/৩৭ ২৪.৪৪ ৫৭.৮ ২২/৩
কপিল দেব (ভারত) ১৩১ ৪৩৪ ৯/৮৩ ২৯.৬৪ ৬৩.৯ ২৩/২
রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) ৮৬ ৪৩১ ৯/৫২ ২২.২৯ ৫০.৮ ৩৬/৯
শন পোলক (দ. আফ্রিকা) ১০৮ ৪২১ ৭/৮৭ ২৩.১১ ৫৭.৮ ১৬/১
হরভজন সিং (ভারত) ১০২ ৪১৬ ৮/৮৪ ৩২.৩২ ৬৮.৩ ২৫/৫
ওয়াসিম আকরাম (পাকিস্তান) ১০৪ ৪১৪ ৭/১১৯ ২৩.৬২ ৫৪.৬ ২৫/৫
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ১০৭* ৪১৩ ৭/৪৩ ২৯.৩৮ ৫৭.৬ ১৮/২
কার্টলি অ্যামব্রোস (ও. ইন্ডিজ) ৯৮ ৪০৫ ৮/৪৫ ২০.৯৯ ৫৪.৫ ২২/৩
ডেল স্টেইন (দ. আফ্রিকা) ৮০* ৪০২ ৭/৫১ ২২.৪৮ ৪১.৫ ২৫/৫

* ম্যাচ চলছে