প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট ম্যাচে অপরাজিত থাকতে কে না ভালোবাসে! দল হারুক সেটা যেমন কেউ চায় না, তেমনি ব্যাটসম্যানরাও চান না উইকেট উপহার দিতে। কিন্তু এটাও প্রায় নিশ্চিত, ৯৯ রানে অপরাজিত থাকার মতো দুর্ভাগা কেউ হতে চান না। না চাইলেও কিংস্টনে পরশু যেমন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক অপরাজিত রইলেন ৯৯ রানে। টেস্ট ইতিহাসে ৯৯ রানে অপরাজিত থাকা ষষ্ঠ ব্যাটসম্যান মিসবাহ। প্রথম জন ইংল্যান্ডের জিওফ বয়কট। ১৯৭৯ সালের অ্যাশেজে পার্থ টেস্টের চতুর্থ ইনিংসে আদ্যন্ত ব্যাট করে ৯৯ রানে অপরাজিত থাকেন বয়কট। দুর্ভাগা ছয়ের মধ্যে আলাদা করতে হয় ইংল্যান্ডের অ্যালেক্স টিউডরকে। অন্য সবার দল অলআউট হলেও ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে টিউডরকে ৯৯ রানে অপরাজিত রেখে ২০৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।