টেস্টেও অধিনায়ক হোল্ডার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ডিসেম্বরে জেসন হোল্ডারকে ওয়ানডে দলের অধিনায়ক করে চমকে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। এবার হোল্ডারের কাছে টেস্ট দলের দায়িত্বও তুলে দিল ডব্লুআইসিবি। অধিনায়কত্ব হারালেও আসন্ন শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন দিনেশ রামদিন। আগামী মাসের ১৪ তারিখে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। ক্রিকইনফো।