টেস্টেও সরফরাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান টেস্ট দলে মিসবাহ-উল-হকের উত্তরসূরি হবেন কে? দেশটির সাবেক ক্রিকেটারদের কেউ কেউ আগেই নাম প্রস্তাব করেছেন সরফরাজ আহমেদের। আর চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের অভূতপূর্ব সাফল্যের পর এখন তাঁকে টেস্ট অধিনায়ক করার বিপক্ষে কেউ আছেন বলে মনে হয় না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরফরাজকে পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা দেওয়াটা সময়ের ব্যাপার। নাম প্রকাশ না করে পিসিবির এক কর্মকর্তা বলেই ফেললেন, ‘সিদ্ধান্তটা হয়েই আছে। বোর্ড চেয়ারম্যান দেশে ফিরলেই দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা।’ পিটিআই।