ট্যাক্সিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরের পর আন্তর্জাতিক ক্রিকেটাররা কেউ কোচিংয়ে নাম লেখান। স্যুট-বুটে কেতাদুরস্ত হয়ে কেউ ঢুকে পড়েন ধারাভাষ্য কক্ষে। ব্যবসা-বাণিজ্য নিয়েও ব্যস্ত হয়ে পড়েন কেউ কেউ, দূর কোনো দ্বীপ অঞ্চলেও চলে যান কেউ কেউ। ট্যাক্সি চালানোও এবার এই তালিকায় যোগ করে নিতে পারেন! ভ্রু কুঁচকাচ্ছেন? এমন নির্মম বাস্তবতাই মেনে নিতে হচ্ছে সাবেক পাকিস্তান ক্রিকেটার আরশাদ খানকে। অস্ট্রেলিয়ার সিডনিতে ‘উবার ট্যাক্সি’ চালিয়ে দিনাতিপাত করছেন পাকিস্তানের হয়ে ৯ টেস্ট ও ৫৮ ওয়ানডে খেলা আরশাদ। গত পরশু গণেশ বিরলে নামের এক ভদ্রলোকে নিজের ফেসবুকে লিখেন এই নির্মম সত্যটি। ট্যাক্সিতে উঠে চালকের সঙ্গে কথা বলছিলেন এই ভারতীয়। হঠাৎই চালকের মুখে আইসিএলে খেলার কথা শুনে চমকে যান গণেশ। পরে পুরো নাম জেনে ও চেহারা দেখে চিনতে পারেন আরশাদকে। ভারতে নিষিদ্ধ হয়ে যাওয়া ওই লিগে আরশাদ খেলেছিলেন লাহোর বাদশাহর হয়ে। টিএনএন।