প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের সময় তাঁর বয়স ছিল ১৮ ছুঁই-ছুঁই। দেশজুড়ে সে সময়ের উচ্ছ্বাস, উন্মাদনা সবই মানে আছে মিসবাহ-উল-হকের। আগামী বছর আবারও বিশ্বকাপ হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। ক্রিকেট বিশ্ব পরিভ্রমণের পালায় সেই ট্রফি পরশু ছিল পাকিস্তানে। ট্রফি ছুঁয়ে পাকিস্তান অধিনায়ক শোনালেন সেটি ফিরিয়ে আনার স্বপ্নের কথা, ‘পাকিস্তান বিশ্বকাপ জয়ের পর সেই সোনালি দিনগুলো এখনো মনে আছে আমার। আবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হচ্ছে বিশ্বকাপ। আশা করি, বিশ্বকাপ জিতে আমরাও সেই খুশি আবার উপহার দিতে পারব দেশের মানুষকে।’ এএফপি।