মানসিক অবসাদে ভুগে মার্কাস ট্রেসকোথিক আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন সেই ২০০৬ সালে। ইংলিশ ব্যাটসম্যান অবশ্য এখনো খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। গত ডিসেম্বরে ৪০ পেরোনো ট্রেসকোথিক গত সোমবার পেয়ে গেলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩তম সেঞ্চুরি। ইংলিশ কাউন্টিতে নটিংহামশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৮ রান করেছেন সমারসেট ব্যাটসম্যান। গত এক বছরের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শুধু ক্রিস রজার্স ও শিবনারায়ণ চন্দরপল। ১৯৭ সেঞ্চুরি নিয়ে সর্বকালের তালিকায় সবার ওপরে ইংল্যান্ডের জ্যাক হবস।
প্রথম শ্রেণিতে বেশি সেঞ্চুরি
(বর্তমান ক্রিকেটার)
৭৪ ক্রিস রজার্স
৭১ শিবনারায়ণ চন্দরপল
৬৩ মার্কাস ট্রেসকোথিক
৫৬ কুমার সাঙ্গাকারা
৫৪ অ্যালিস্টার কুক
৫৩ ইউনিস খান
৫১ ওয়াসিম জাফর
৫১ ইয়ান বেল
৫০ কেভিন পিটারসেন