প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডকে বলা হতো সেমিফাইনালের দল। যেকোনো বিশ্বকাপেই দুর্দান্ত খেলে সেমিফাইনালে উঠত, কিন্তু ফাইনালে আর ওঠা হতো না। শুধু ২০১৫ বিশ্বকাপেই এর ব্যতিক্রম হলো, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে গিয়েছিল ব্ল্যাক ক্যাপরা। দেশের এমন ঐতিহাসিক মুহূর্তে ব্র্যান্ডন ম্যাককালাম কোথায় ছিলেন জানেন? টয়লেটে! ম্যাচের শেষ দিকের উত্তেজনা সইতে না পেরে অধিনায়ক ম্যাককালাম টয়লেটে গিয়ে ধূমপান করছিলেন! আত্মজীবনী ডিক্লেয়ার্ড-এ সেই মুহূর্তের কথা জানিয়েছেন ম্যাককালাম, ‘আমি কখনোই সরাসরি খেলা দেখি না। পেছনে আড়ালে থেকে নিজে ঠান্ডা থাকার চেষ্টা করি, যাতে বেশি আবেগাক্রান্ত না হই। তবু যখন আমাদের শেষ (ষষ্ঠ) ব্যাটসম্যান আউট হলো, আমি টয়লেটে গেলাম, আর সিগারেটের প্যাকেট ধ্বংস করতে লাগলাম!’ ক্রিকেট অস্ট্রেলিয়া।