প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০.৬২ গড়ে ১২১৫ রান। স্ট্রাইকরেট ১৩৬.৫। এই গড় ও স্ট্রাইকরেট আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলির। ভারতের টেস্ট অধিনায়ক ২০ ওভারের ক্রিকেটকে কতটা আপন করে নিয়েছেন, তার আরেকটি প্রমাণ দেবে ডট বলের হিসাব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কমপক্ষে ৫০০ বল খেলেছেন এমন ব্যাটসম্যান আছেন ৫৪ জন। শতকরা হিসাবে এঁদের মধ্যে সবচেয়ে কম ডট বল দিয়েছেন কোহলিই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে ৮৯০ বল খেলে কোহলি রান নেননি ২৫১ বলে—প্রতি ১০০ বলে ২৮.২টি ডট বল। শতকরা ৩০.৭টি ডট বল নিয়ে কোহলির পরেই ইংল্যান্ড দলে পরিত্যাজ্য কেভিন পিটারসেন। ৮৫১ বলের ২৫৫ টিতে কোনো রান নেননি কেপি। ৩১ শতাংশ ডট বল নিয়ে তিনে অস্ট্রেলিয়ার মাইক হাসি। ৩৪.৫ শতাংশ ডট বল নিয়ে সব মিলিয়ে তালিকার দশে আছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে থাকা মুশফিকুর রহিম।