ডট বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বলের ২১টিতেই রান নেই। পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ডট বল করার টি-টোয়েন্টি রেকর্ড গড়লেন মোহাম্মদ আমির। পাকিস্তানি ফাস্ট বোলার পেছনে ফেলেছেন হংকংয়ের আইজাজ খানকে। ২০১৪ সালে কলম্বোয় নেপালের বিপক্ষে ২০টি ডট বল করেছিলেন মিডিয়াম পেসার আইজাজ। পরশু ৪ ওভার বোলিংয়ে ১টি মেডেন নিয়েছেন আমির। টি-টোয়েন্টির ২৩ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে ৪টি মেডেন যোগ হলো আমিরের নামের পাশে। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চেয়ে বেশি মেডেন পেয়েছেন শুধু তিনজন বোলার। ৬টি মেডেন ওভার করে সবার ওপরে শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা। ৪৭ ম্যাচে ১৬৩.১ ওভার বোলিং করেছেন এই পেসার। ৫টি করে মেডেন নিয়ে এরপরই আছেন আরেক শ্রীলঙ্কান অজন্তা মেন্ডিস ও আয়ারল্যান্ডের টেন্ট জনস্টন। আমিরের সমান ৪টি মেডেন পেয়েছেন আরও ৮ বোলার।