ডব্লুআইসিবি চায় যৌথ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর অবস্থানে। মাঝপথে ভারত সফর বাতিল করায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লুআইসিবি) ‘উচিত শিক্ষা’ দিতে এরই মধ্যে দ্বিপাক্ষিক সব সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। হুমকি দিয়েছে আইনি ব্যবস্থা নেওয়ার। বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্কের বাঁধনটা আলগা হয়ে গেছে, এটা বুঝতে পারছে ডব্লুআইসিবিও। সেই সম্পর্ক মেরামতের লক্ষ্যেই পরশু ডব্লুআইসিবির বোর্ড পরিচালকেরা জরুরি সভায় বসে সিদ্ধান্ত নিয়েছেন, এ বিষয়ে একটা যৌথ সভায় বসার জন্য অনুরোধ করা হবে বিসিসিআইকে।
ডব্লুআইসিবির বিবৃতিতে বলা হয়েছে, বিসিসিআইয়ের কার্যকরী কমিটির জরুরি সভায় গৃহীত সব সিদ্ধান্ত সম্পর্কেই তারা অবগত। দুর্ভাগ্যজনকভাবে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর মাঝপথে শেষ হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশও করেছে ডব্লুআইসিবি। দুই ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক এ দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসিও। ক্রিকইনফো।