ডাকওয়ার্থ-লুইস 'ফালতু'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে খেলা থামার আগে ২২ বলে ৮ রানে অপরাজিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। পরশু আইপিএলে তাঁর দল রাইজিং পুনে সুপারজায়ান্টসও তখন ১৭.৪ ওভারে ১০৩ রান করে ধুঁকছিল। খেলা আবার শুরু হওয়ার পর আর ব্যাটিং পায়নি পুনে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে কলকাতা নাইট রাইডার্সের লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ৬৬ রান। মাত্র ৫ ওভারেই ম্যাচ জিতে যায় কলকাতা।
ম্যাচ শেষে পুনে কোচ স্টিভেন ফ্লেমিংয়ের ক্ষোভের পুরোটাই তাই গেল আইসিসিস্বীকৃত ডি-এল পদ্ধতির ওপর দিয়ে, ‘ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি ফালতু। এই পদ্ধতি ব্যবহার করা মানেই ম্যাচ শেষ। আমরা ১৩০-১৪০ করতে পারতাম। এই পিচে ভালো স্কোর। কিন্তু বৃষ্টি নামল, ডি-এল পদ্ধতি কাজে লাগাতে হলো। ম্যাচটিও ওখানেই শেষ হয়ে গেল।’ সূত্র: ক্রিকইনফো।