প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ বছর পর ১১ ডানহাতি ব্যাটসম্যান নিয়ে টেস্ট খেলছে ভারত। কাল শুরু কলম্বো টেস্টের আগে সর্বশেষ ২০১০-এর ডিসেম্বরে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১ ডানহাতি ব্যাটসম্যান নিয়ে খেলে দলটি। অবশ্য একাদশে ১১ ডানহাতি ব্যাটসম্যান নিয়ে সবচেয়ে বেশি খেলেছে ভারতীয়রাই—এবার নিয়ে ১০১ বার। ১১ ডানহাতি ব্যাটসম্যান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ বার খেলেছে ইংল্যান্ড (সর্বশেষ ১৯৯৪ সালে)। ৪৪ ম্যাচ নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকা (সর্বশেষ ১৯৬২)। ১১ ডানহাতি ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ খেলেছে মাত্র একবার (২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেয়ার্নস টেস্ট)। টেস্টে একবারও ১১ ডানহাতি ব্যাটসম্যান নিয়ে না খেলা একমাত্র দল শ্রীলঙ্কা। দুই দলের সবাই ডানহাতি—১৭ বার এমনটা দেখেছে টেস্ট ক্রিকেট। যার সর্বশেষ তিনটিই ১৯৮৭ ভারত-ওয়েষ্ট ইন্ডিজ সিরিজে।