ডানহাতি-বাঁহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রায়ান লারার মতো ব্যাটিং করতে চান, কিংবা হতে চান মাইকেল হাসির মতো ‘ফিনিশার’? তাহলে আজকেই ব্যাটিংয়ের ধরনটি পাল্টে ফেলুন। ডানহাতি হলে বাঁ হাতে ব্যাট ধরতে শিখুন, আর বাঁহাতি হলে ডান হাতে। হেসে উড়িয়ে দিলে চলবে না, ক্রীড়া সাময়িকী মেডিসিন-এর এক গবেষণাতেই জানানো হয়েছে এ তথ্য। ১৩৬ জন ক্রিকেটারের ওপর চালানো এক গবেষণা জানিয়েছে, একজন ডানহাতি যখন বাঁহাতি ব্যাটসম্যান বনে যান তখন তিনি বলটি আরও নিখুঁতভাবে খেলতে পারেন, নিজের শটের ওপর নিয়ন্ত্রণ আরও বাড়ে। এমনকি এতে নাকি ব্যাটসম্যানরা আরও ভালো করে বল দেখতে পারেন। এভাবে নিজেকে পাল্টে ফেলা ব্যাটসম্যানদের পেশাদার ক্রিকেটে সফল হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় ৭ গুণ বেশি! ক্রিকেট ইতিহাসও সেই সাক্ষ্য দেয়, ক্লাইভ লয়েড, ডেভিড গাওয়ার, ম্যাথু হেইডেন সবাই কিন্তু ডানহাতি থেকে বাঁহাতি বনেই ব্যাটসম্যান হিসেবে সফল হয়েছেন। এএফপি।